ইনস্টাগ্রামে টুইঙ্কেলের ‘পেঁয়াজের দুল’

১৩ ডিসেম্বর, ২০১৯ ২১:০০  
স্ত্রী টুইঙ্কেল খান্না-কে পেঁয়াজের এক জোড়া দুল উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। আর এই দুলের ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন খান্না। আর মাত্র ১৪ ঘণ্টায় সেই পেঁয়াজের দুলের ছবি কেড়ে নিয়েছে আড়াই লাখ ভক্তের ভালোবাসা (লাভ রিঅ্যাক্ট)। https://www.instagram.com/p/B5-n4WOFwoh/ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইনস্টাগ্রামের দেয়া এই মহামূল্যবান পেয়াঁজের কানের দুলের ছবির ক্যাপশনে ৪৪ বছর বয়সী টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘আমার জীবনসঙ্গী কপিল শর্মার শো থেকে ফিরে এল। তারপর এই দুল জোড়া দেখিয়ে বলল, “ওরা এই দুল জোড়া কারিনাকে দেখিয়েছিল। কিন্তু কারিনার বিশেষ পছন্দ হয়নি। আমি জানি, তুমি এই দুল জোড়া পেয়ে খুবই খুশি হবে। তাই তোমার জন্য নিয়ে এলাম।” স্বামীর এই উপহারে খুশি হয়ে এর পরের বাক্যেই তিনি লিখেছেন, ‘মাঝেমধ্যে খুব ছোট্ট ছোট্ট জিনিস হৃদয় স্পর্শ করে যায়। এটিও সে রকম।’